সেবা ও কল্যাণ আমাদের লক্ষ্য

মানুষ মানুষের জন্য

জীবের উন্মেষ কল্যাণ ও মানব কল্যাণ

মানুষ মানুষের জন্য সংস্থাটি অরাজনৈতিক, অবাণিজ্যিক সেবা ও কল্যাণধর্মী একটি প্রতিষ্ঠান। সমগ্র বাংলাদেশের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মেধাবী নীতিবান ছেলে মেয়ে যাদের বয়স ৬/৭ বৎসর তাদের শিক্ষা জীবনের সমস্ত উপকরণ ( যেমন বই, খাতা, কলম, পোশাক, চিকিৎসা, খাবার ও আশ্রয়) বিনামূল্যে দিয়ে তাদের শিক্ষিত-আলোকিত ও পরিপূর্ণ মানুষ রূপে গড়ে তোলা এবং বৃদ্ধ অসহায় অবহেলিত ও অসমর্থন ব্যক্তিদের খাবার , পোশাক, আশ্রয়, চিকিৎসা প্রদান করাই এর লক্ষ্য।

সেবা ও কল্যাণ আমাদের লক্ষ্য

জন্মগতভাবে কেউ জ্ঞানী হয়ে জন্মায় না। পরিবেশ ও পারিপার্শ্বিক প্রভাবের গুণে যার যার মত করে সে গড়ে উঠার সুযোগ লাভ করে। আর এভাবেই সৃষ্টি হয় শিক্ষিত নিরক্ষরমুক্ত ও আলোকিত মানুষ।আমরা মানুষ মানুষের জন্য পরিবার সমাজের অসহায় অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের চোখে মুখে সোনার আলো দেখেছি! যে আলোর অভাবে দিনে দিনে ওরা হয়ে উঠছে ভয়ানক। এই সব শিশুদের জীবন চলার সঠিক পথটি দেখিয়ে দিতেই মানুষ মানুষের জন্য এর জন্ম। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য আমরা সমাজ ও রাষ্ট্রের জন্য ভাল কিছু করে যেতে চাই। অসহায় অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই। আমরা জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই দেশ, গড়তে চাই একটি সুখি সমৃদ্ধ সোনার বাংলাদেশ।

Education

Providing school supplies and learning support to underprivileged children.

Awareness

Running community programs to raise social awareness and promote welfare.

Helping families and neighborhoods build stronger, healthier communities.

Community
Community Care

Supporting local families with essential resources and organizing health awareness workshops to improve well-being.

দেশের প্রতি গভীর শ্রদ্ধাবোধ পোষণ করে সম্মিলিত ভাবে দেশ ও মানুষের প্রতি দায়িত্ব সম্পর্কে সচেতন হই। দেশ ও মানুষের কল্যাণ কামনায় শিক্ষাকে কাজে লাগাই। আসুন মানুষের কথা বলি, মানুষের সেবা করি। দেশের সচেতন ব্যক্তিগণ নিজ নিজ অবস্থানের মধ্যে থেকে একটু একটু করে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই মানুষ মানুষের জন্য এর লক্ষ্য ও উদ্দেশ্য দ্রুত বাস্তবায়ন করা সম্ভব।