সেবা ও কল্যাণ আমাদের লক্ষ্য

আমাদের লক্ষ্য
আমরা সমাজ ও রাষ্ট্রের জন্য ভালো কিছু করতে চাই। আমরা সমাজের এতিম, অসহায়, অবহেলিত সুবিধাবঞ্চিত মেধাবী ও নীতিবান শিশুদের লেখা-পড়া শিখিয়ে তাদের শিক্ষিত আলোকিত ও পরিপূর্ণ মানুষ রূপে গড়ে তুলতে চাই।
আমরা মানুষকে আলোময় জীবন বৃত্তে বিচরণ করিয়ে সত্য ও সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।
আমরা যৌতুক ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের মাধ্যমে জনসচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম ও প্রচারণা চালিয়ে সমাজ তথা সমাজের মানুষের সেবা প্রদানের লক্ষ্যে কাজ করতে চাই।
কথায় এবং কাজে মানুষের সেবা প্রদানের জন্যই মানুষ মানুষের জন্য এর লক্ষ্য।


আমাদের উদ্দেশ্য
Supporting children and communities with care and hope.


Child Education
Providing learning materials and scholarships to children.
Community Support
Helping families with essential resources and guidance.
একটি শিক্ষিত ও আলোকিত সমাজ প্রতিষ্ঠা করা।
নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার উদ্দেশ্যে পড়া লেখার মাধ্যমে ব্যক্তি সত্ত্বাকে শুদ্ধ, সত্য ও সুন্দর রূপে তৈরী করা।
লেখা-পড়ার মধ্যদিয়ে শিশুদের কৈশোরেই সমাজ সেবার বীজ অন্তরে বপন করা।
এতিম -অসহায় অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা জীবনের সমস্ত উপকরণ বিনা মূল্যে দেয়া।
শিশুদের লেখা-পড়া শিখিয়ে যোগ্য নাগরিক হিসেবে দেশ ও জাতি গঠনের উপযোগী করে গড়ে তোলা।
এতিম অসহায় অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের নানান ভাবে সাহায্য/সহায়তা করা।
বয়স্ক নারী পুরুষদের বিনামূল্যে পড়া-লেখা শেখানো।
অসহায় দুঃখী বৃদ্ধ নারী-পুরুষদের ভরন-পোষণ। তাদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মান।
বেওয়ারিশ লাশ ও দারিদ্র পরিবারের মৃত্যু ব্যক্তিদের দাফন-কাফন।
দেশের এতিম অসহায় অবহেলিত সুবিধাবঞ্চিত শিশু/যুবক/বয়স্ক নারী/পুরুষ যারা অর্থহীন, বিত্তহীন, ভূমিহীন ও সন্তানহীন পরিবার ও সমাজ বঞ্চিত মানুষদের কথায় এবং কাজে সেবা প্রদান করাই সংস্থার উদ্দেশ্য।
